পাবিপ্রবি প্রতিনিধি : দেশের সর্বস্তরের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষকরা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রজাতন্ত্রের সকল বিভাগের সকল কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো আছে। কিন্তু এদেশের মানুষ গড়ার কারিগর যে শিক্ষকরা তাদের জন্য আলাদা কোন বেতন কাঠামো নেই। এটা একটা স্বাধীন দেশের শিক্ষকদের জন্য দুঃখের বিষয়। এ সময় তারা সরকারের কাছে আগামী বাজেটের আগেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ‘সমাজে আজ শিক্ষকরা বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এর আগেও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানানো হলেও সেটা কার্যকর করা হয়নি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন আমাদের দাবি গুলো পূরণ করেন। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়ারিসহ প্রত্যেক স্তরে নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে। কিন্তু সাধারণ শিক্ষক সমাজের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। ফলে আমরা বারবার অবমূল্যায়িত ও হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন শিক্ষক। আমরা বিশ^াস করি, তিনি আমাদের কষ্ট ও বঞ্চনার বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং আসন্ন বাজেটে এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি নিজেদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা। কিন্তু কোনো সরকারই এ দাবি মেনে নেয়নি। শিক্ষকতা পেশাকে মুখে মুখে সম্মানজনক বলা হলেও, বাস্তবে এই পেশার প্রতি যথাযথ মূল্যায়ন করা হয় না। সামনে বাজেটে আমরা আশা করি আমাদের এই দাবিকে সরকার বিবেচনায় নিবেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

