স্টাফ রিপোর্টার : পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা বলেছেন, একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। ষড়যন্ত্র করে বিএনপি’র সম্মান আর জনপ্রিয়তা নষ্ট করা যাবে না, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রিয়তা যাচাই হবে। সোমবার বিকালে সাঁথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে এই বিএনপি নেতা আরো বলেন, আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছেন, ব্যাংক বীমা দখল করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছেন। অন্যায় অত্যাচার নিরবে চালিয়ে যাচ্ছেন। আর বিএনপির মতো একটি সুসংগঠিত দলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। আপনারা যে স্বপ্নই দেখুন না কেন, আপনার সে স্বপ্ন ইনশাল্লাহ কখনই সফল হবে না। কারণ দেশ ও দেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। তিনি বলেন, আওয়ামীলীগের কিছু অনুপ্রবেশকারী বিএনপিতে নাম লিখিয়ে কিছু অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। তার দায়ভার বিএনপি নেবে না, বিএনপি নিতে পারে না। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, অল্পবয়সী ছেলেদের কথা না শুনে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আপনি বলছেন নির্বাচন হবে জানুয়ারি থেকে জুনের মধ্যে। কিন্তু কেন? আপনি একটা নির্দিষ্ট তারিখ দেন। আমরা নির্বাচন চাই আগামী ডিসেম্বরের মধ্যে। সাঁথিয়া উপজেলার নাড়িয়া গদাই উচ্চ বিদ্যালয় মাঠে ধোপাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালাউদ্দিন খাঁন পিপিএম, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুস আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব প্রমূখ। এ সময় বিএনপি নেতা আবুল কাশেম কাশু, আক্তারজ্জামান খোকন, রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজা, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আল আলীম রাজিব, সাঁথিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাদিুজ্জামান রিপন, সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেলসহ অনেকেউপস্থিত ছিলেন। এর আগে শুরুতে জাতীয় সঙ্গীতে সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন তারা। সমাবেশে স্থানীয়য় জামায়াত ইসলামীর কর্মী আব্দুল হাকিম বিএনপিতে যোগ দেন। তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বিএনপি নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

