ব্যবসায়ী সাচ্চুর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : শহরের কফিল উদ্দিন পাড়ার মোহনের আটার মিল সংলগ্ন দক্ষিন রাঘবপুরের বাসিন্দা জেলা প্রশাসক কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ইসমাইল হোসেনের মেজো ছেলে ব্যবসায়ী জালাল উদ্দিন সাচ্চু গতকাল বেলা পৌনে তিনটায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……রাজেউন)। তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি পিতা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ৩ ভাই, ১ বোন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভূগছিলেন। তিনি বাচ্চু, বাবুল ও মুছার ভাই এবং বিশালের পিতা। তার মৃত্যুর খবর জেনে অসংখ্য মানুুুুুুুুুুুুুুুুুুুুষ তার বাড়িতে ছুটে যান। আজ সকাল নয়টায় দক্ষিন রাঘবপুরস্থ ইঞ্জিনিয়ার আবুল কাশেম মহিলা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও এরপরে তাকে দাফন করা হবে আরিফপুর সদর গোরস্থানে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

