বাংলাদেশ কবিতা সংসদ প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে রোববার দৈনিক সিনসা অফিসে রবীন্দ্র নজরুল জয়ন্তী পালিত হয়। মানিক মজুমদার সম্পাদিত “অন্তর্লোকে অবগাহন’’ ও “খোলাচোখ’ পত্রিকার প্রকাশনা উৎসব এবং শিশু কিশোরদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, প্রবীণ আইনজীবী পুলক কুমার চক্রবর্তী ও কৃষিবীদ জাফর সাদেক, সভাপতিত্ব করেন কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মানিক মজুমদার। আলোচনা করেন ডাঃ কোহিনূর বেগম শিউলী, ড. মনছুর আলম, মমতাজ রোজ কলি প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের আবৃত্তি পরিবেশন ও পুরষ্কার প্রদান করা হয়। আবৃত্তি প্রতিযোগিতা ক শাখায় প্রথম স্থান অধিকার করে জেনিন রুবাব জারা, ২য় অংকিতা সাহা, ৩য় তৌফিকুজ্জামান; আবৃত্তি গ শাখায় প্রথম স্থান অধিকার করেন তমা সাহা, ২য় মাশরুহা মুহা, ৩য় জান্নাতুল ফেরদৌস, চিত্রাংকন ক শাখায় প্রথম স্থান অধিকার করেন সরকার রাদ, ২য় মিরজাদি নূরে ফাতেমা, ৩য় নুসরাত জাহান নূর। এ ছাড়াও শিশু কিশোরদের প্রেরণাদানে প্রতিটি বিভাগে ১০জন করে পুরষ্কার প্রদান করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
