স্টাফ রিপোর্টার : ‘ভালো স্পর্শ, খারাপ স্পর্শ, জানতে চাই, জানাতে চাই’ এই প্রতিপাদ্যে শিশু নির্যাতন প্রতিরোধকল্পে চাটমোহরে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। প্রধান শিক্ষক শমসের আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, প্রভাষক সিরাজুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ইয়ামিনি। পরে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গজল ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

