আটঘরিয়া প্রতিনিধি : জেলার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। মানুষ বসত করছে আতঙ্কিত হয়ে। চোরের দল ঘুম হারাম করে দিয়েছে এলাকাবাসীর। চৌকিবাড়ি মসজিদের ইউনিট ও এমপ্লিফায়ার, গ্রামীণ ব্যাংকের একদন্ত শাখার কর্মকর্তার দেবোত্তরস্থ বাসার তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণ, একই রাতে ষাটগাছা গ্রামের সিরাজুল ইসলামের ৩০ মন রসুন, চন্ডিপাশা থেকে ২টি ছাগল, আটঘরিয়া বাজারে মহিলার চেইন ছিনতাই, চান্দাই গ্রামে প্রাইভেট কারসহ একজন আটক, জালালের ঢালে স্ত্রীকে আটকে রেখে চুরি, আমিরুল ইসলামের চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান খামারিদের গরু, লেয়ারমুরগির ঘর, সাবমার্সেবল, স্ট্যান্ড ফ্যান, আইপিএস, ব্যাটারি ও ডিম চুরির ঘটনা বেড়ে গেছে। অসহায় মানুষ স্থানীয় প্রশাসনের দিকে তাকিয়ে আছে ও নানাস্থানে রাতে টহল নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
