স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পূর্তি আজ। অতীত ঐতিহ্যে সমৃদ্ধ গণমাধ্যমকর্মীদের অহংকারের জায়গা এই ক্লাব পা রাখলো ৬৫ বছরে। এ উপলক্ষে দুইদিনব্যাপী নানা কর্মূসচী হাতে নেওয়া হয়েছে। ৩০ এপ্রিল বুধবার প্রেসক্লাব আলোকসজ্জাকরণ করা হয়েছে, এ দৃষ্টিনন্দন আলোকসজ্জা থাকবে ২ মে অবধি। আজ ১ মে বৃহস্পতিবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়েছে। আর আগামীকাল ২ মে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবকে সাজানো হয়েছে নয়নকাড়া নতুন সাজে। এই আনন্দঘন উৎসব উপলক্ষে পাবনা প্রেসক্লাবের বর্তমান সম্পাদক জহুরুল ইসলাম পাবনাসহ দেশ বিদেশে থাকা এই ক্লাবের সকল শুভানুধ্যায়ীদেরকে অভিনন্দন জানান। একইসাথে পেশাগত সুনাম অক্ষুন্ন রেখে এখানকার গণমাধ্যমকর্মীরা ক্লাবের ভাবমূর্তির প্রতি বিগত দিনের মতোই সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা করেন। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, পাবনা প্রেসক্লাব আমাদের ঐতিহ্য, গৌরব আর অহংকারের। সারাদেশের মধ্যে ঐতিহ্যবাহী পুরোনো প্রেসক্লাবের মধ্যে পাবনা প্রেসক্লাব অন্যতম। মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের স্বাক্ষী এই প্রেসক্লাব । সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে এখানকার সাংবাদিকদের ঐক্য আদর্শ আজও অটুট রয়েছে। আগামীতেও বহমান থাকবে বলে বিশ^াস করি। পাবনা প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শুধু ক্লাব সদস্যদের নয়, এ আনন্দ গোটা পাবনাবাসীর বলে উল্লেখ করেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
