স্টাফ রিপোর্টার : মেয়াদ উত্তীর্ণ চা পাতা নিয়ম বর্হিভুত ভাবে সংরক্ষণ করার অপরাধে পাবনার ঈশ^রদীতে শাওন চা কোম্পানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার দুপুরে ঈশ^রদী পৌর শহরের নারিচা এলাকায় অবস্থিত শাওন চা কোম্পানিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তাঁকে সহযোগিতা করেন র্যাব-১২, সিপিসি-২ পাবনার ক্যাম্পের একটি দল। অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি জানান, মেয়াদ উত্তীর্ণ চা নিয়ম বর্হিভুত ভাবে সংরক্ষণ করার কোম্পানিটির মালিক আব্দুস সালামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান যে সকল ব্যবসায়ীরা ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

