স্টাফ রিপোর্টার : ইসলামে মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকালে হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম পাবনা জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আমিনুর রহমান, মুফতি ইলিয়াস, মুক্তি মুক্তাদিরসহ হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার অন্যান্য সদস্যরা। বক্তারা অবিলম্বে ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলে তারা কঠোর হুশিয়ারী উচ্চারন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

