স্টাফ রিপোর্টার : পাবনা স্টেডিয়ামে অনুশীলণরত খেলোয়াড়দের চর্চার জন্য ১০ টি ফুটবল উপহার দিলেন প্রাক্ত কৃতি ফুটবলার ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু। গতকাল বিকালে তিনি স্টেডিয়ামে বর্তমানের উদীয়মান খেলোয়ারদের সাথে কিছু সময় কাটান ও তাদেরকে ভালো করে চর্চা করতে অনুরোধ জানান। বলেন ফুটবলে এক সময়ে পাবনার যে সুনাম ছিলো তা পুনরায় উদ্ধারের চেষ্টা রাখতে হবে। নিজের ফুটবল খেলার প্রসঙ্গ টেনে তিনি এখানকার ক্রীড়াঙ্গন অনেক সমৃদ্ধ ও অতীত ঐতিহ্যময় ছিলো উল্লেখ করে সেই ধারাকে ফিরে আনা ও অব্যাহত রাখার জন্য ফুটবলারদের প্রতি অনুরোধ জানান। একইসাথে মোবাইলসহ নানা ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পরিহার করতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় মুক্ত থেকে নিজের প্রতি যত্নবান থাকতে আহবান জানান তিনি। এ সময় প্রাক্তন ফুটবলার ও কোচ সালফি আল ফাত্তাহ, প্রাক্তন ক্রীড়াবিদ রাশেদ রনি, ফুটবল কোচ কবির, শসসের, ডাবলু, মিঠু, নাহিদ, ফুটবলার রবিন ও মুন্নাসহ অনেকেই উপস্থিত ছিলেন। বর্তমানে স্টেডিয়ামে ফুটবল খেলতে আসা উঠতি বয়সী তরুন ও যুবকেরা এই ফুটবল উপহার পেয়ে উল্লাসে তাদের আনন্দ ব্যক্ত করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

