সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ দীর্ঘ অনাবৃষ্টি আর বৈশাখের অসহনীয় গরমের কারণে পাবনার সুজানগরের হাট-বাজারে তালের পাখার কদড় বাড়ছে। আর এই সুযোগে পাখার দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা।
সুজানগর পৌর বাজারের পাখা ব্যবসায়ী হাসান আলী জানান, শীতের মৌসুম ছাড়া বছরের অন্যান্য সময় উপজেলার প্রতিটি হাট-বাজারে কমবেশি তালের পাখা বিক্রি হয়। কিন্তু চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তীব্র গরমের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ওই পাখার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে গ্রাম-গঞ্জের হাট-বাজারে তালের পাখার চাহিদা আরও বেশি। আর চাহিদার কারণে এ সময় দামও বেড়ে যায়। উপজেলার মানিকদীর গ্রামের ভ্যান চালক আব্দুল বাতেন বলেন আগে এক পিস তালের পাখা ১০থেকে ১৫টাকায় কিনেছি। কিন্তু গত সপ্তাহে সুজানগর পৌর বাজার থেকে এক পিস পাখা ২০টাকা দিয়ে কিনলাম। পৌর বাজারের পাখা ব্যবসায়ী নিত্য কুন্ডু বলেন স্থানীয়ভাবে তালের পাখা তৈরী করা হয়না। তালের পাখা কিনে আনতে হয় পাবনার চাটমোহর উপজেলা থেকে। সেকারণে দাম আগের চেয়ে পাখা প্রতি ৪/৫টা বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

