স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস বলেছেন, আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। দেশের জনগন খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠনের প্রত্যাশা নিয়ে সময় গুনছে। দেশপ্রেমিক মানুষ অনেক বছর ভোট দিতে পারেনি, তাদের কন্ঠ চেপে ধরে জুলুমবাজ সরকার বন্দুকের ওপরে ভর করে টিকে ছিলো। আজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুব্ধ দেশপ্রেমিকদের ঠিকানা তারেক রহমানের নেতৃত্বে ও তারই দিক নির্দেশনায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার মাধ্যমে সকল প্রকার ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে। দেশের গণতান্ত্রিক ধারা সৃষ্টিতে বেগম খালেদা জিয়ার সৈনিকেরা কোনো ধরনের আপোষ করবে না। শুক্রবার সদরের দোগাছী ইউনিয়নের হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিএনপির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা কে এম মুছা, সাবির হাসান বাচ্চু, শহিদুল ইসলাম লালু, রেহানুল ইসলাম বুলাল, মোসাব্বির হোসেন সনজু, এ্যাড. রাজিউল্লাহ রনজু, মোসাদ্দেক আলী মানু, আবুল কাশেম, ওহিদুর রহমান, যুবদল নেতা হিমেল রানা, সাইদুল ইসলাম রুমন, গোলাম জাহিদ রুমন, ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রিন্স, মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন বিএনপি নেতা লোকমান হোসেন। পরিচালনা করেন বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মোজাহার প্রামানিক। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারন মানুষ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

