স্টাফ রিপোর্টার : বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় কেন্দ্রের নিজস্ব মঞ্চে শুক্রবার সন্ধ্যায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখে আনন্দে। সঙ্গীত পরিবেশন করেন আবুল কাশেম, মারুফা মঞ্জুরী খান সৌমী, জাহাঙ্গীর আলম, শ্যামলী দাস, আরমান বিশ^াস রতন, রবিউল ইসলাম, বিনীতা ভদ্র, তারকে মাহমুদ, শারমিন আক্তার মিতা। কবিতা আবৃত্তি করেন হাবিবুল্লাহ জোয়াদ্দার, মাজেদা পারভীন, শ্যামন সাব্বির ও ওয়াহিদা অপ্সরা। নৃত্য পরিবেশন করেন রিমঝিম, গুঞ্জন, রিজা, পরানন্দা, আলাসমি, মোহনা, টাফরিন, মুনিয়া, ঝড়া, বাপ্পী, ইমন, সীমান্ত, নাহিয়ান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বনমালীর সাধারন সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুল্লাহ। কারিগরি সহায়তায় ছিলেন মতিনুর আলম সবুজ, ফিরোজ আলম স্বপন, রুমন, শিরোন, ইসাহক ও আছাদ। সঙ্গীত, নৃত্য আর আবৃত্তিতে জমজমাট উপভোগ্য অনুষ্ঠানটি দেখতে দর্শকের সমাগম ছিলো লক্ষ্যনীয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

