পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপারটি (আইপি) ডে-২০২৫” শীর্ষক কর্মশালা ও র্যালির আয়োজন করা হয়। শনিবার অনুষ্ঠিত এ কর্মসূচির র্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক। র্যালি শেষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের শ্রেণিকক্ষে একটি কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, কোনো ব্যক্তির নিজের মেধার প্যাটেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধার মাধ্যমে নতুন কিছু করলে তাকে সেই অধিকার দিতে হবে। মেধার স্বীকৃতি ও আর্থিক প্রাপ্যতা নিশ্চিত হতে হবে। প্রতিটি বিষয়ের সাথে আইন জড়িত। আইন ব্যক্তিকে সুরক্ষা দেয়। এই আইনকে আমাদের মেনে চলতে হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, প্রযুক্তি ও শিল্পের বিকাশ ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারেনা। আমাদের ইনোভেটিভ চিন্তা শক্তি বাড়ানো এবং নিজের শ্রমের ইনোভেটিভ কোনোকিছুকে সংরক্ষণ করতে হবে। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। কর্মশালায় সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. আসফাকুর রহমান। আইকিউএসি’র উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। (জনসংযোগ দপ্তর, পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

