ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় উপজেলা পরিষদ, পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারকে। এছাড়া এসিল্যান্ডের দায়িত্বও পালন করছেন তিনি। একজন কর্মকর্তার উপর একাধিক দায়িত্বভার থাকায় হিমশিম খেতে হচ্ছে এই কর্মকর্তাকে। একই সাথে জনসেবাও ব্যাহত হচ্ছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করেও কাঙ্খিত জনসেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছেন। জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পরে উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। এর দেড় মাস পরে উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান বহিষ্কার হওয়ায় প্রশাসকের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর উপজেলার মুন্ডুতোষ ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আফসার আলী কারাগারে যাওয়ায় গত তিন মাস ধরে প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত সপ্তাহে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বদলি হওয়ায় পৌরসভার প্রশাসক ও এসিল্যান্ডের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তবে এসিল্যান্ডকে বদলি করা হলেও ভাঙ্গুড়ায় অন্য কোন কর্মকর্তাকে তার পদে স্থলাভিষিক্ত করা হয়নি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর একাধিক দায়িত্ব বর্তানোয় তিনি কাঙ্খিত জনসেবা প্রদানে সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস, এলজিইডি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা প্রশাসনের আওতাধীন অন্যান্য দপ্তরের কার্যক্রম প্রতিনিয়ত দেখভাল করছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য দায়িত্ব পালনেও তিনি সচেষ্ট রয়েছেন। এতে জনগণের ভোগান্তির কিছুটা হলেও লাঘব হচ্ছে। ভাঙ্গুড়া পৌরসভার প্রধান হিসাব সহকারী নাজমুল হুদা বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা ভাঙ্গুড়া। তাই কাজের পরিধিও ব্যাপক। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর অনেক দায়িত্ব রয়েছে। এর ওপর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করা কষ্টসাধ্য ব্যাপার। ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বলেন, গত এক বছর ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই উপজেলায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের কাছে প্রশংসিত হয়েছেন। তিনি গনশুনানিতে সহ সকল স্তরের মানুষকে একইভাবে প্রাধান্য দেওয়ায় সামাজিকভাবে সমতা প্রতিষ্ঠিত করেছেন। তবে একাধিক পদে দায়িত্ব পালন করায় কিছুটা সমস্যা হচ্ছে। এতে এসিল্যান্ড পদায়ন দিলে এই সমস্যার সমাধান হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, অনেকগুলো দায়িত্ব একসঙ্গে পালন করতে হিমশিম খেতে হচ্ছে। তবে কষ্ট হলেও রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি। যাতে প্রান্তিক পর্যায়েও সেবা পৌঁছে দিতে পারি। জনগণের ভোগান্তি যেন না হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

