মাসুদ রানা : বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া পৌরসভা ও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে নির্বাচনি সভার আয়োজন করা হয়। উক্ত নির্বাচনি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান। এসময় প্রধান অতিথি আবু তালেব মন্ডল আটঘরিয়া পৌরসভাসহ ৫টি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। পৗরসভার প্রার্থী হয়েছেন সাইদুল ইসলাম মোল্লা, চাঁদভা ইউনিয়নে প্রার্থী হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, মাজপাড়া ইউনিয়নে সাইদুল ইসলাম কচি, একদন্ত ইউনিয়নে মাওলানা আব্দুল মালেক, লক্ষ্মীপুর ইউনিয়নে মাওলানা নকিবুল্লাহ ও দেবোত্তর ইউনিয়নে মাওলানা আব্দুস সালাম। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আলীম, ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি আলহাজ¦ মাওলানা শাহাদাত হোসেন, সেক্রেটারি মাওলানা আশরাফুল আনোয়ার, একদন্ত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল মজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কুতুব উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

