নিজস্ব প্রতিনিধি : বাসা বাড়িতে কোকাটেল পাখি পালন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে পাখি পালনকারী ও বিক্রেতা হলেন তামান্না ইয়াসমিন (৪৫) কে। তিনি পাবনা সদর প্যের এলাকার গোপালপুর মহল্লার মুক্তার বিশ^াসের মেয়ে। জেলা এনএসয়াই পাবনার তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি ৫/৭ বছর ধরে নিজ বাসা বাড়িতে কোকাটেল জাতের পাখি পালন এবং তা বাণিজ্যকভাবে বিক্রি করে আসছিলেন। উক্ত কার্যালয়ের একজন অফিসার ফোনে পাখি কেনার গ্রাহক সেজে উক্ত ব্যক্তির ব্যাপারে বেশ কয়েক দিন ধরে তথ্য সংগ্রহ করেন। গতকাল দুপুরের দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশসহ একটি টিম অভিযান চালিয়ে ভাম্যমাণ আদালতে তাকে জরিমানা করেন। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম ছাড়াও জেলা এনএসআই এর সহকারী পরিচালক আনিচউর রহমান, বন কর্মকর্তা ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
