স্টাফ রিপোর্টার : শয়তানের নি:শ^াস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। গতকাল রোববার বিকেলে চাটমোহর রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ উপজেলার মূলগ্রা, ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। এ ঘটনায় চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। তিনি জানান, রোববার দুপুরে আমার বৃদ্ধ মায়ের সাথে আমি রেলবাজার ব্র্যাক অফিসে যাই। আমার মা ব্র্যাক সমিতির সদস্য। সেখানে গিয়ে আমার মায়ের নামে ৬০ হাজার টাকা ঋণ পাশ করিয়ে ব্র্যাক অফিসের কাউন্টার রুমে আমরা টাকা নিতে যাই। সেই রুমে আমি ও আমার বৃদ্ধা মা বসে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। এসময় এক অপরিচিত লোক মুখে দাঁড়ি আছে সে আমাদের কাছে এসে বসলো এবং আমাকে তার মেয়ের মতো লাগে বলছিলেন। ব্র্যাক কাউন্টার থেকে ৬০ হাজার টাকা তুলে আনার পর কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। এতটুকু মনে আছে তার বাড়ি আটঘরিয়া বলতেছিল এবং আমাদের একটি ভ্যানে করে রেলবাজার মোড়ে নামিয়ে দিয়েছিল। ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, উক্ত ঘটনার বিষয়ে ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীকে সনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

