স্টাফ রিপোর্টার : জেলার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৬৮) নামের এক বৃৃদ্ধ মারা গেছে। ে গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর স্টেশনের এক কিলোমিটার পূর্বে জগতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলগ্রাম ইউপির ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজানের ছেলে। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধ ছগির প্রামাণিক দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটতেন। রোববার সকালে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে খবর দেয়। তারা এসে মরদেহ উদ্ধার করে। সিরাজগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
