নিজস্ব প্রতিনিধি : শিক্ষকরাই সমাজের সোনার মানুষ গড়তে পারেন। শিক্ষার্থীদেরও বিনয়ী হতে হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে শিক্ষকদের প্রতি। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষকরা সত্যিকার অর্থেই সোনার মানুষ গড়ে তুলেছেন। তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের নির্মাতা ও নীতি নির্ধারক, এদেরকে যত্নের সাথে পরিচর্যা করতে হবে। সন্তানেরা যাতে সামাজিক অবক্ষয়ের শিকার না হয়, নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে তাদেরকে ধর্মীয় অনুশাসনে অভ্যস্ত করে বেড়ে তুলতে হবে। আমরা আমাদের সমাজকে আগামী প্রজন্মের জন্য উপযোগী করে গড়ে তুলতে চাই। ফলে অভিভাবকদেরকে অধিকতর দায়িত্বশীল হতে হবে। গতকাল বেড়ায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জমান আখতার এসব কথা বলেন। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রাণিসম্পদ ) আবুল কালাম আজাদ, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহফজুল হক সিদ্দিকী ফুয়াদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রাক্তন ও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। বিদ্যালয়ের প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া নির্বাচনী পরীক্ষায় চার কৃতি শিক্ষার্থীকে মধ্যে ল্যাপটপ প্রদান করা হয়। উল্লেখ্য, সাত বছর পেরিয়ে ৮ বছরে পা দেওয়া কাশীনাথপুর বিজ্ঞান স্কুল একাডেমিক ফলাফলের পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ পাঠ্যক্রমিক শিক্ষা কার্যক্রমেও ভাল ফলাফল করে আসছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

