স্টাফ রিপোর্টার : চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান উল্টে হোসেন আলী (১৬) নামের এক চালক নিহত হয়েছে। রোববার সকাল পৌনে ১১টার দিকে পৌর শহরের জারদিস মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ছোটশালিখা মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। জানা গেছে, রোববার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যানে যাত্রী নিয়ে জারদিস মোড় এলাকায় পৌঁছালে মোড় ঘোরার সময় ভ্যানটি উল্টে যায়। এ সময় ভানের ব্রেকের লোহার রড হোসেন আলীর মাথায় ঢুকে যায় এবং রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। ভাড়ায় চালিত অটোভ্যান চালিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন হোসেন আলী। এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
