স্টাফ রিপোর্টার : পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে কিশোর আরাফাত হোসন (১৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানবন্ধন কর্মসূচি পালন করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার (৬ এপ্রিল) দুপুরে নিহত আরাফাতের এলাকা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে স্বজন ও এলাকাসী এই বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে মানবন্ধনে করেন। মানবন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের নানা অন্যায় কুকর্মের কথা তুলে ধরে ধরেন। স্বজনরা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী শহীদুল মেম্বার তার জামাতা কাদের, মানিক লালন ও নাঈমের নেতৃত্বে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই সন্ত্রাসীরা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য কিশোর আরাফাতকে হত্যা করেছেন। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাটি পূর্বশত্রুতার জের ধরে হয়েছে। এই হত্যাকান্ডের ঘটনায় নিহত আরাফাতের মা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকায় কিশোর আরাফাততে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার ওমর আলীর ছেলে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

