স্টাফ রিপোর্টার : এনজিও প্রতিনিধিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে স্থানীয় মিডিয়া সেন্টারে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। তিনি তার বক্তব্যে বলেন দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রান্তিক ও তৃণমূলের অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কোনো সরকারের সময়ে তৃণমূল পর্যায়ে নানামূখী জনকল্যাণকর কাজে তাদের চেষ্টা সাধুবাদ পাবার যোগ্য। বিএনপির শাসনামলে সরকার অগ্রাধিকার ভিত্তিতে এনজিওদের কাজের গতি বৃদ্ধিসহ তাদেরকে কাজের ধারা এগিয়ে নিয়ে তাদের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে মানুষের উপকারে অনেক কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশনা ছিলো গ্রামের উন্নয়নের মধ্যেই দেশের উন্নয়ন জড়িয়ে আছে। ফলে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় গ্রামের ঘাম ঝড়ানো দরিদ্র পা ফাটা অসহায় সাধারন মানুষের কল্যাণে নিজ নিজ পরিসর থেকে কাজ করে যাবো। জনগনের কল্যাণ ও সমৃদ্ধির সাথে জড়িত যে কোনো ধরনের কাজের সাথে আমরা রয়েছি বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য প্রদান কালে তিনি বিএনপি চেয়ারপার্সন, এদেশের মানুষের আত্মিক স্পন্দন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খালিদ হাসান টিপু, পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম, সৎসঙ্গের নির্বাহী পরিচালক ড. নরেশ মধু, ওসাকার উপপরিচালক মাজহারুল ইসলাম, আসাসের নির্বাহী পরিচালক আবু হানিফ, সুচিতার নির্বাহী পরিচালক নাসরীন পারভীন, পাবনা প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস ছালাম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুন্নাহার জোসনা, দর্পনের সমন্বয়কারী আনোয়ার হোসেন, পড়শীর নির্বাহী পরিচালক মালা সরকার, কারিগরি সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, নাজিরপুর মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজিরা পারভীন,উদ্দীপনার নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমিন প্রমূখ। সভা পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক আঁখিনূর ইসলাম রেমন। সভায় জেলার প্রায় সকল এনজিও এর প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

