স্টাফ রিপোর্টার : প্রকাশ্যে পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। গত ২২ মার্চ সকাল ৮ টার দিকে জেলার সাঁথিয়া থানার পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ধৃত মো. মানিক (২১) পাইকরহাটী ভাটিপাড়ার মালেক শেখের ছেলে। র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়কের নির্দেশনায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা ও র্যাব- ১, সিপিএসসি গাজীপুর এর যৌথ আভিযানিক দল গত ২৭ মার্চ রাত সাড়ে আটটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাবের চৌকষ অভিযানিক দল। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ঘটনার দিন সকাল ৮ আটটার দিকে নিহত ভিকটিম মালেক শেখ তার ছেলে মো. মানিককে পারিবারিক প্রয়োজনে বাঁশ কাটার কাজ করতে এবং পরবর্তীতে ধানের জমিতে পানি দেওয়ার জন্য যেতে বলে। ঐ সময় মানিকের স্ত্রী মোছা. রিক্তা আক্তার সিমা (২০) নিহত মালেক শেখ এর সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে আসামী মানিক বাড়ীর উঠানে থাকা কুড়াল দিয়ে পিতা মালেক শেখ এর গলায় কোপ দিয়ে গুরুত্বর আহত করে। আহত মালেক শেখকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরি বেগম বাদী হয়ে সাঁথিয়া থানায় ছেলে মানিক এবং ছেলের স্ত্রী রিক্তা আক্তার সিমাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৩২, তারিখ-২২/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-৩৪/৩০২, পেনাল কোড ১৮৬০। র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত মামলাটি সমাজের মূল্যবোধের অবক্ষয়কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। চাঞ্চল্যকর এই মামলাটির প্রেক্ষিতে অভিযুক্ত ঘাতক মানিককে গ্রেফতারে অভিযানে নামে র্যাবের অভিযানিক দল। ধৃত আসামীকে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

