স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অস্বীকার করা পতিত ফ্যাসিস্ট সরকারের তৈরি ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রেফতারের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরের দিকে জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রিন্সের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার, আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলামসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনা করেছিলেন এ সত্য অস্বীকার করবার কোনো সুযোগ নেই। ঐদিন শেখ মুজিবুর রহমান পাকিস্থানীদের হাতে আত্মসমর্পন করে নিজের জীবন রক্ষা করেছিলেন দেশের মানুষকে বিপদের মুখে ফেলে। ঐ সময়ে মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকার দেশে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছেন। এধরনের অন্যায়ের তদন্ত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারের আওতায় আনতে হবে। মহান মুক্তিযুদ্ধকে ব্যবসা বানিয়ে চেতনার কথা বলে একটানা ১৬ বছর জুলুম নির্যাতন চালিয়ে গেছেন জুলুমবাজ হাসিনা সরকার। অসংখ্য মানুষকে হত্যার দায়ে অবিলম্বে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। নইলে বৃহত্তর আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন বক্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

