স্টাফ রিপোর্টার : পৌর ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হলো বিশাল দোয়া মাহফিল। মাহফিল শেষে দলীয় নেতাকর্মীসহ আড়াই হাজার রোজদারকে খাওয়ানো হলো ইফতার। একসাথে এতো মানুষের অংশগ্রহনে মাহফিল ও ইফতার গ্রহনের এ অনুষ্ঠান ২৬ মার্চ শহরের পাবনা কামিল ও আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লালু। ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আহমেদ ইলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ তৌফিক হাবিব, সদর থানা বিএনপির সাবেক সভাপতি কে এম মুসা, সাবেক সাধারন সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু, সাবেক সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সাইদ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ খানসহ সদর ও পৌর বিএনপির সাবেক সকল পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর নেতাকর্মীরা অংশ নেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন পৌর ১০ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি ইলিয়াস আহমেদ ইলু, সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারন সম্পাদক মো. সাগর হোসেন। মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আলী। মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারীদের রুহের মাগফেরাত কামনাসহ এ আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
