ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ফেসবুকে পোস্ট করায় চরম সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজিব ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক। যুবদল নেতার এই পোস্ট নিয়ে নিজ দলের অনেক নেতাকর্মী সমালোচনা করে ফেসবুকে লিখেছেন। এর আগে রাজিব ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জানা যায়, রাজিব পেশায় একজন পিকআপ চালক। তবে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রাজনীতিতেই বেশি সময় দেন। বিভিন্ন তদবির ও সালিশ বাণিজ্য করে অর্থ আয় করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় তাকে নিয়ে রয়েছে নানা সমালোচনা। গত মঙ্গলবার রাতে রাজিব ফেসবুকে পোস্ট করেন ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেন’। এতে তার ফেসবুক পোস্টে অনেকেই অল্প শিক্ষিত এই নেতাকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে কটাক্ষ করেছেন। এরপরে প্রায় ২৪ ঘন্টা পর গতরাতে রাজীব সমালোচনার মুখে পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে নেন। এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, কম্পিউটার ম্যান পোস্টারটি লিখতে ভুল করেছে। এ বিষয়ে আমি বিব্রত বোধ করছি। তবে বিষয়টি জানার পরে ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে। ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
