আটঘরিয়া প্রতিনিধি : দিনভর নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে আটঘরিয়ায়। এ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম। শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রদর্শণ করে পরে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। এসময় থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি অফিসার সজীব আল মারুফ, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা একরামুল বারি, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতে আমীর নকিবুল্লাহ, নায়েবে আমির মাওলানা নাসির উদ্দিন, সেক্রেটারি আব্দুল আলিম মাসুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

