ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজ, পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অধ্যক্ষ তার বক্তব্যে ২৬ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। আরো বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী শিক্ষক সুলতানা পারভীনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। এছাড়া ২৬ মার্চের সম্মানে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, করা হয় এবং বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাংকন সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সাইদুল ইসলাম সায়েন। উল্লেখ্য, পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়ামের মাঠপাষ্টে ইমাম গায্যালী গার্লস স্কুলের শিক্ষার্থীরা ২য় স্থান অর্জন করেছে। অধ্যক্ষ সকল শিক্ষার্থী ও শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

