স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন খেলার মাঠে সোমবার এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন। ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন চাটমোহর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লিখন বিশ^াস, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মুন্তাজ আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ^াস, সদস্য সচিব আজাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, নিমাইচড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হেলাল উদ্দিন, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছহির উদ্দিন স্বপন প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

