পবিত্র রমজান মাস উপলক্ষে চলমান ইয়াসিন মাহমুদা স্মৃতি পরিষদ এর উদ্যোগে গতকাল আটঘরিয়া থানার দেবোত্তর ইউনিয়নের মতিঝিল এলাকার প্রায় শতাধিক দুঃস্থ, অসহায়, অসচ্ছল ও প্রান্তিক মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ইফতেখার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রোটারিয়ান ডা. কোহিনুর বেগম শিউলী, রোটারিয়ান পিপি খায়রুজ্জামান আহমেদ অরুন, রোটারিয়ান আসাদুজ্জামান খোকন, সাব্বির হোসেন রিপনসহ দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন ও এলাকার সমাজসেবক তারিকুজ্জামান আহমেদসহ গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। রমজানের শুরু থেকে উল্লেখযোগ্য স্থানগুলো হলো মানব কল্যাণ সংস্থা, দারুল আমান এতিম খানা, সিংগা গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা, সাধুপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া রহমানিয়া এতিম খানা শালগাড়ীয়া, বেগম রোকেয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, রাজাপুর মহিলা এতিমখানায় ইফতার সামগ্রী ও এতিমদের রাতের খাবার প্রদান করেন। ইয়াছিন মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ডাঃ ইফতেখার মাহমুদ বলেন, রমজানের শুরু থেকে আজ অবধি বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী এবং শাড়ি-লুঙ্গি, নগদ অর্থ বিতরণ করে আসছি। যা আমি মনে করি এটা আমার সামাজিক ও মানবিক দায়িত্ব। এছাড়াও মহেন্দ্রপুর এলাকায় অসচ্ছল মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাউল, আটা, চিনি, লবণ, সেমাই, নুডুলস, ইত্যাদি। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

