নিজস্ব প্রতিনিধি : জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কাশমিরী ফুড গার্ডেনের মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরিষদের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিমের সভাপতিত্বে সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ সাত্তার ও এস এম সোহেলের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলেম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম। আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নাজমুল হাসান শাহিন, পৌর জামায়াতের সাবেক আমির আবিদ হাসান দুলাল, শফিক গ্রুপের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ মজিদ প্রমূখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

