স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আত্মসমর্পনকৃত চরমপন্থী সদস্যদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকায় জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে প্রধান অতিথি থেকে এই চাল বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস। এ সময় এনএসআই এর উপ পরিচালক তৌফিক ইকবাল, সহকারি পরিচালক এবিএম লুৎফুল কবির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় ৭০ জন চরমপন্থী সদস্যদের মাঝে ৩০ কেজি করে চাউল তুলে দেন অতিথিবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

