স্টাফ রিপোর্টার : ৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চাঁন্দাইকোনা ফ্লাইওভার সংলগ্ন বগুড়া টু ঢাকাগামী হাইওয়ে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী সুজন বাবু (২৮) দিনাজপুর জেলার কোতয়ালী থানার খুদিহার (খানপুর) গ্রামের মরহুম আব্দুল লতিফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ফেন্সিডিল কেনা বেঁচা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
