স্টাফ রিপোর্টার : জেলার ঈশ^রদীর মেয়ে মোছা. মারিয়াম (১২) জাতীয় বার্ষিক হিফজ পরীক্ষায় সারাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার এ ফলাফল ঘোষণা করা হয়। কৃতি শিক্ষার্থী মারিয়াম ঈশ^রদীর হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রী এবং উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের ব্যবসায়ী রকিবুল ইসলাম রাকিব এর মেয়ে।
জানা যায়, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ১৫ তম জাতীয় বার্ষিক হিফজ (২৬-৩০ পারা) পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হলে সেখানে ঈশ^রদীর মারিয়াম (রোল নং-২৫৩৪০৮৭) সারাদেশের মধ্যে মেধা তালিকায় প্রথম হন। মারিয়ামের পিতা ঈশ^রদী এগ্রো ট্রেডিং (নারায়ণগঞ্জ) এর সত্বাধিকারী ও জনকল্যাণমুখী সামাজিক সংগঠন ‘আহ্বান’ এর সভাপতি রকিবুল ইসলাম রাকিব জানান, পবিত্র রমজান মাসে এই সাফল্যের খবর সত্যিই অনেক আনন্দের। তিনি বলেন, আমার একমাত্র ছেলে হাফেজ তালহা জুবায়ের গত দুই মাস পূর্বে চ্যানেল টোয়েন্টিফোর পাবনা অডিশন ২০২৫ এর ইয়েস কার্ড বিজয়ী হয়। হাফেজ তালহা উপজেলার সাহাপুরের মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে ঢাকা অডিশনে অংশ নেয়। তিনি সকলের কাছে মারিয়ামের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
