স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম ক¤িপউটার অপারেটর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দের চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ব্রাক লার্নিং সেন্টারে আয়োজন করা হয়েছে। তিনটি ব্যাচে মোট ৭৪ জন কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায় প্রকল্প ডিস্ট্রিক্ট ম্যানেজার মুক্তার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা, উপজেলা সমন্বয়কারী শফিউল ইসলাম ও ফয়জুল ইসলাম উপস্থিত ছিলেন। চারদিন ব্যাপী প্রশিক্ষণে গ্রাম আদালতের আইনের একুশটি ধারা এবং বিধিমালায়ে ৩৮ টি বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, আরো আলোচনা করা হবে যে, ইউপি পর্যায়ে গ্রাম আদালত বাস্তবায়নে মামলার নথিপত্র লেখার প্রক্রিয়া এবং আদালত কিভাবে পরিচালনা করা হবে সে স¤পর্কে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

