পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য “ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর)-২০০৮” বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার সনদপত্র বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। রিসোর্স পারসন থেকে কর্মশালাটি পরিচালনা করেছেন নাটোর জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আমির হোসেন। সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্য়কস দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ক্রয়সংক্রান্ত বিষয়ে নিয়ম-নীতি অনুসরণ করতে হবে। যেকোনো বিষয়ে আমাদের আইন জানা থাকলে কাজ করা সহজতর হয়ে থাকে। নিজের কাজকে জেনে বুঝে সততা ও স্বচ্ছতার সাথে সম্পাদন করতে হবে। প্রশিক্ষণের মধ্য দিয়ে এসব বিষয়ে স্বচ্ছ ধারণা নিতে হবে। প্রতিটি কাজকে সঠিক ও সুন্দরভাবে আইন জেনে করতে হবে। বিশ^বিদ্যালয়কে নিজের মধ্যে ধারণ করতে হবে। পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উদ্যোগে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

