স্টাফ রিপোর্টার : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এদিন দিনভর কর্মসূচি গ্রহন করেছে পাবনা জেলা প্রশাসন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাদ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ছয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্জয় পাবনায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ সকল শ্রেনী পেশার মানুষের পুস্পস্তবক অর্পণ। সকাল আটটায় শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ আনসার ভিডিপি ফায়ার সার্ভিস বিএনসিসি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শণ সমাবেশ ও জাতীয় সঙ্গীত পরিবেশন। সকাল এগারোটায় পাবনা রাইফেল ক্লাবে শ্যুটিং প্রতিযোগিতা, বিকাল তিনটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বিকাল তিনটায় পাবনা লেডিস ক্লাবের আয়োজনে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এছাড়াও কর্মসূচির মাঝে রয়েছে জেলার সড়ক ও সড়কদ্বীপে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সজ্জিতকরণ, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা, জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযুদ্ধভিত্তিক ভিডিও প্রামান্যচিত্র প্রদর্শণ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানের আয়োজন করা। মসজিদসহ সকল ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনজাত ও প্রার্থনা। জেলখানা, হাসপাতাল, শিশুসদন, এতিমখানা, ভবঘুরে সেন্টারে উন্নতমানের খাবার পরিবেশন। রানা ইকো পার্ক ও স্বপ্নদ্বীপ রিসোর্টসহ শিশু আনন্দদায়ক স্থানগুলো শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা। সুবিধাজনক সময়ে শহীদ এ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করা। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা জেলাবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে গৃহিত কর্মসূচি সফল করতে আহবান জানিয়েছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
