নিজস্ব প্রতিনিধি : শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ আসন্ন ঈদের পূর্বে ১০০% উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং ইএফটি সমস্যার দ্রুত সমাধানের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখা। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাবেক সভাপতি নওশের আলী মন্টু, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি তাপস রঞ্জন তলাপাত্র, সহ সভাপতি সৈয়দ গোলাম মাওলা, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল হোসেনসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
