স্টাফ রিপোর্টার : কৃষকের ২২ শতাংশ জমির মসুর ও ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস মোল্লার অভিযোগ, ‘কয়েক মাস আগে তিনি জমিতে মসুর কালাই ও ভুট্টার আবাদ করেছিলেন। ফসল প্রায় প্রস্তুুত হওয়ার পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা শাজাহান আলী তার ক্ষেতের ফসল কেটে ফেলেছেন। এতে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।’ তিনি আরও বলেন, ‘খবর পেয়ে জমিতে গিয়ে মশুর কালাই এর চারা গাছগুলো কাটতে বাধা দিলে শাজাহান আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি প্রাণে মেরে ফেলার হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। সেইসাথে কুদ্দুস মোল্লাকে তার সম্পত্তির উপর থেকে তাড়িয়ে দেন।’ এ বিষয়ে অভিযুক্ত শাজাহান আলীর সাথে শনিবার (১৬ মার্চ) সকালে মোবাইল ফোনে ও তার বাসায় গিয়ে একাধিকবার কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদের মামলা করতে বলেছি। তবে পরে কেউ আর মামলা করেনি। মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওযা হবে।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

