স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে গতকাল ক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতেই ক্লাবের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু ও প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চাপা মসজিদের খতিব হাফেজ ড. আব্দুল্লাহ আল মামুন কাশেমী। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে মাহফিলে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আওয়াল, উপ উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ^াস, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ^াস, বিশিষ্ট কবি ও গবেষক মজিদ মাহমুদ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়াল মিয়া, শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দীন, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ছাবেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সাত্তার বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী কামনা, রানা গ্রুপের অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, ক্লাবের সাবেক সাধারন সম্পাদক উৎপল মির্জা, সাবেক সহ সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সাবেক সহ সভাপতি শহিদুর রহমান শহিদ, কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা, কবি ও গল্পকার আখতার জামানসহ অসংখ্য সুধীজন মাহফিলে অংশ নেন। মাহফিলের পূর্বে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। সাংবাদিকবৃন্দসহ প্রায় চারশো সূধীজন এ মাহফিলে শরিক হন। মাহফিলের শুরুতে অনুষ্ঠানস্থলে অতিথিদের অভ্যর্থনা জানান ক্লাবের সিনিয়র সহ সভাপতি ছিফাত রহমান সনম, সহ সভাপতি এস এম আলাউদ্দিন, সহ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সদস্য রফিকুল ইসলাম সুইট, শাহিন রহমান, মিজানুর রহমানসহ সদস্যবৃন্দ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

