নিজস্ব প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ^াস বলেছেন, সদরের পূর্বাঞ্চলবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শনিবার বিকাল ৫টায় শহরের পিসিসিএস বাজারে পাবনা শহরে অবস্থানরত (সাদুল্লাপুর, চরতারাপুর, ভাড়ারা) পূর্বাঞ্চলবাসীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নিজেদের উন্নয়নের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ নাজমুল বিশ^াস, প্রধান শিক্ষক (অব.) আফসার উদ্দিন। অ্যাড. আব্দুুল আজিজের সভাপতিত্বে ও সিদ্দিকুল ইসলাম ফরিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাবুল বিশ^াস, মির্জা ফারুক প্রমূখ। এসময় এম. মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আনিছুর রহমান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন হোসেন, কাজী জুয়েল, সুমন, আসাদসহ শতাধিক বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

