স্টাফ রিপোর্টার : ইছামতি নদী খনন শুরু হয়েছে কিন্তু এখনও ষড়যন্ত্র থামেনি। আন্দোলনের নামে কতিপয় চক্রান্তকারী নিজেদের স্বার্থসিদ্ধীর জন্য দখলদারদের উষ্কে দিচ্ছে। তারা ইছামতি নদীর টাকা নিয়ে বানিজ্য করতে চায়। ওই চক্রান্তকারীদের কারনেই ইছামতি নদীর খনন কাজ শহরের মধ্যে শুরু করতে বিলম্ব হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে শহরের পিসিসিএস মিলনায়তনে গত ১৪ মার্চ আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট কবি ও সাহিত্যিক আখতার জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামছুল হুদা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, কৃষিবিদ ও বাপা সদস্য ফজলুল করিম এবং মানবাধিকার কর্মী রবিউল আলম। বক্তারা, ডিএস মোতাবেক বৈধ কাগজ আছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিয়ে দ্রুততার সাথে শহরের মধ্যে নদী খনন কাজ শুরু করার আহবান জানান। তারা এও বলেন যে, সরকারকে এমন দূরদর্শী পরিকল্পনা নিয়ে আগাতে হবে যাতে বিকল্প বাঁধ তৈরী করে সারা বছর আমাদের দেশের নদীগুলোতে পানি ধরে রাখা যায়। এজন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়ন আজ খুবই জরুরী হয়ে পড়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
