স্টাফ রিপোর্টার : ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদর কোম্পানীর চৌকষ অভিযানিক দল। শুক্রবার বিকালে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে জনৈক আব্দুল আলীমের ভ্রাম্যমান দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো মৌলবীবাজারের শ্রীমঙ্গল থানার উক্তর বহুলাচরা গ্রামের বাদশা মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বরুড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে আজহারুল ইসলাম নয়ন (২২)। প্রাথমিকভাবে তারা মাদক ব্যবসায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তারা দেশের বিভিন্নস্থানে গাঁজার ব্যবসা করে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

