ভাঙ্গুড়া প্রতিনিধি : ট্রাকের নিচে পিষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (৪) নামে এক শিশু ও তার পিতা সুলাইমান খাঁ এর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। এতে বিকেল পাঁচটার দিকে জুনায়েদ ঘটনাস্থলে মারা যায় এবং তার পিতা সুলাইমানকে ঢাকায় নেয়ার পথে রাত দশটার দিকে মারা যায়। সুলাইমান উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিও কর্মী। পরিবার সূত্রে জানা যায়, ছেলে জুনায়েদকে নিয়ে সোলাইমান মোটরসাইকেলে করে সকালে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামে শ^শুরবাড়িতে যায়। শ^শুরবাড়ি থেকে বিকাল চারটার দিকে গ্রামের বাড়ি পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে চন্ডিপুরগামী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় গুরুতর আহত হয় সুলাইমান। তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। তবে অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে স্থানান্তর করেন দায়িত্বরত চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে টাঙ্গাইলে পৌঁছালে সুলাইমান মারা যায়। এ দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ট্রাক আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। সোলাইমানের চাচাতো ভাই রমজান আলী বলেন, শ^শুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে সুলাইমান ও তার ছেলে ট্রাকের নিচে পড়েন। এতে ছেলে ঘটনাস্থলে মারা যায়। সুলাইমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি সড়ক দুর্ঘটনায় পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

