পাবিপ্রবি প্রতিনিধি : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুপুরে তারা এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে সিনিয়র সহ সভাপতি ফসিউল হক ইমন, সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল মইন অলীভসহ বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতা কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একাত্তর সালে দেশ স্বাধীন ও চব্বিশের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে আমাদের মা-বোনদের অবদান অপরিসীম। কিন্তু, আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের মা-বোনেরা নির্যাতিত হচ্ছে, তারা ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা, বোন, শিশু, এমনকি প্রতিবন্ধীরাও বাদ যাচ্ছে না। ধর্ষকদের বিচারহীনতার জন্য তারা বারবার ছাড়া পেয়ে পুনরায় ধর্ষণ করছে এবং এভাবেই ধর্ষণের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। তাই, আমাদের একটাই দাবি ধর্ষণের বিচার ১৫ থেকে ২১ কার্য দিবসের মধ্যে করা হোক এবং প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

