স্টাফ রিপোর্টার : বেড়া উপজেলার বাগজান গ্রামের মৃত আব্দুল বারি মোল্লার ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে চুরি, লুট ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সাঁথিয়া থানায় এবং পাবনার সিনি. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা তুলে নিতে বাদীদ্বয়কে বিভিন্ন ভাবে হুমকী ধামকী ও ভয় ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মেহেদী হাসান খানের সাঁথিয়া থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বিকেলে কাশিনাথপুর মো. শের আলী শেখের ভাড়া বাসায় বাদীর স্ত্রী দীর্ঘদিন দূরারোগ্য মানসিক ব্যধিতে আক্রান্ত হয়ে আত্নহত্যা করে। পরবর্তীতে উপরোল্লিখিত আসামী নজরুল ইসলাম (৬০) হাফসা খাতুন এর মৃত্যুর বিষয়ে বাদী (মেহেদী হাসান খান) এর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে তাকে পুলিশে ধরিয়ে দেয়। এ সময় বাদীর ভাড়া বাসার মেইন গেট তালাবদ্ধ ছিলো। পরের দিন ১২ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে বেড়া থানার বাগজান গ্রামের মৃত বারী মোল্লার ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের স্ত্রী নাছরিন আক্তার, নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ নিয়নসহ ১০/১৫ জনের একটি দুস্কৃতিকারীদল বাদীর বাসার মেইন রুমের দরজার তালা ভেঙে রুমের ভিতর অনুপ্রবেশ করে আলমারি ভাংচুর করে। সন্ত্রাসীরা বাসায় রাখা নগদ ৫ লাখ ১০ হাজার ৩৪০ টাকা, ২ লাখ ১৫ হাজার ৫শত টাকার একটি মোটর সাইকেল যার নং পাবনা ল ১২ ২১৮৬, ৩ ভরির একটি স্বর্ণের শিতাহারসহ ২৯ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণের গহনা, এক লাখ টাকার রুপার গহনা, ২ টা ফ্রিজ,১টা এসি, স্মার্ট টিভি, আইপিএসসহ সর্বসাকুল্যে ৩৭ লক্ষ ৭২ হাজার ৩ শত ৪০ টাকাসহ ঘরে থাকা উল্লেখিত মালামাল লুট করে নিয়ে যায়। সেই সাথে ৬০/৬৫ টি কোর্ট ফাইলে রক্ষিত বিভিন্ন জমির কাগজপত্র লুটপাট করে নিয়ে যায়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি হত্যা মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে গত ৯ মার্চ সাঁথিয়া থানায় উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন মেহেদী হাসান খান। অপরদিকে ২০০২ সালের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এর ৪ ও ৫ ধারায় পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে উক্ত নজরুল গং এর বিরুদ্ধে অপর মামলাটি করেছেন বেড়া উপজেলার আমিনপুর থানার টাংবাড়িী গ্রামের মোজেদুল হোসেন রঞ্জু। যা বিচারাধীন। এদিকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকী প্রদর্শন করা হচ্ছে বলে মামলার বাদীরা জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

