আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়ার শ্রীকান্তপুরের জুমারত আলীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষক জুমারত আলীর নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় ৫ লাখ টাকা আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়েছে। শনিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে জুমারত আলীর নিজ বসত ঘরের শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে কয়েকটি বসত ঘরসহ নগদ ৫০ হাজার টাকা, ৪ মন ধান, ৪ মন চাউল, ৭ কেজি তেল, সহ ঘরের ভিতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভূষ্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জুমারত আলী জানান, প্রতিদিনের মত খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ১২ থেকে ১ টার সময় সট সট শব্দ শুনতে পাই। এসময় দ্রুত ঘুম থেকে উঠে দেখি আগুন দাউ দাউ করে জলছে। দ্রুত আগুন নেভানোর জন্য সাবমারসিবল এর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আমার ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা সহ ঘরে থাকা চাল, ধান, তেল, কাপড়চোপড় পুড়ে সব শেষ হয়ে গেছে। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

