পাবিপ্রবি প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টায় বিশ^বিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ শেষে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে ধর্ষণবিরোধী বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিসহ নারী ও শিশুর প্রতি সহিংসতার সর্বোচ্চ বিচারের দাবি জানান। এসময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবিসহ বিভিন্ন শ্লোগান দেন। বাংলা বিভাগের শিক্ষার্থী কাওছার আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মোরসালিন, সমাজকর্ম বিভাগের খাদিজা খাতুনসহ বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, আমরা চাই ধর্ষকদের দ্রুত সময়ে বিচার করতে হবে এবং প্রকাশ্যে মৃত্যুদন্ডের ব্যবস্থা করতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

