স্টাফ রিপোর্টার : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ইন্ট উইং, র্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা এর সহযোগিতায় এবং র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ ও র্যাব-৪, সিপিসি-২, সাভার এর যৌথ অভিযানে গত ৮ মার্চ ‘‘ঢাকা জেলার ধামরাই থানার জয়পুরা এলাকা হতে’’ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ রাশিদা বেগম কে গ্রেফতার করে। ধৃত রাশিদা সিরাজগঞ্জ জেলার সদর থানার পশ্চিম বাঐতারা এলাকার আলী আকবরের স্ত্রী। জানা যায়, ২০১২ সালের ৩ অক্টোবর মোছাঃ আরজিনা বেগম, স্বামী-মোঃ মোকাদ্দেস সরকার, সাং-ঝাঐল, থানা- কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জ একই জেলার সদর থানাধীন বাঐপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তার ৩য় শ্রেণী পড়ুয়া শিশু সন্তান আরমান শেখ (১০) কে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে মুক্তিপন দাবী করা হচ্ছে মর্মে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন, উক্ত মামলার এজাহারে ভিকটিমের মা দাবী করেন যে, তার সন্তান আরমান শেখ (১০) মামার বাড়ীতে থেকে লেখাপড়া করছে। অপহরণের পর থেকেই বিভিন্ন মাধ্যমে মুক্তিপন দাবী করা হচ্ছিল এবং বাদীর তার সামর্থ অনুযায়ী ৫/৪ হাজার করে কয়েকবার অপহরণকারীদের নিকট টাকা পাঠায় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এমতাবস্থায়, ১ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে উক্ত মামলায় অভিযুক্ত রাশিদা বেগমকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। ধৃত আসামীকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
